ঝালকাঠির কণ্ঠশিল্পী বাউল ছালমার একক গান শিগ্রই আসছে শ্রোতাদের মাঝে
প্রতিবেদন, ঝালকাঠি প্রতিনিধি:
মিউজিক ডিরেক্টর এসএ উজ্জল এর পরিচালনায় ঢাকার "প্রকৃতি" মিউজিক স্টুডিওতে গাওয়া ঝালকাঠি জেলাধীন রাজাপুর উপজেলার এবং বাংলাদেশ বেতার ও টেলিভিশনের নিয়মিত কণ্ঠশিল্পী বাউল ছালমার লিখা ও সুর করা একক মৌলিক গানের এ্যালবাম শিগ্রই আসছে শ্রোতাদের মাঝে।
যারমধ্যে রয়েছে "যে ব্যাথা দিয়েছো বন্ধু আমার অন্তরে" ও "আমার বুকে সেল মারিয়া কার বুকে ঘুমাও" শিরোনামে ৬টি একক মৌলিক গান।
এ এ্যালবাম ঢাকার সংগীতাঙ্গনের সকলজন পরিচিত "প্রকৃতি মিউজিক চ্যানেলে প্রকাশিত হবে।
এছাড়াও প্রকৃতি মিউজিক চ্যানেলে দক্ষিণ বাংলার জনপ্রিয় গীতিকার ও সুরকার ডাঃ জহিরুল ইসলাম বাদল এর কথা ও সুরে চমৎকার যুগোপযোগী দুটি গান বাউল ছালমার কন্ঠে প্রচার করা হবে।
এ বিষয়ে বাউল ছালমা প্রতিবেদককে বলেন, গান আমার মনে-প্রাণে ও ধ্যানে। সব সময়ই আমার চিন্তাধারায় সুস্থ সাংস্কৃতি ও শিক্ষনীয় কথা দিয়ে গানগুলো রচিত, যাতে করে গানের মাধ্যমে সমাজকে ভাল কিছু দেয়া যায়, সেই খেয়ালেই আমার গানগুল লেখা ও সুর করা। তিনি আরো বলেন, আমি বর্তমানে গীতিকার, সুরকার ও কন্ঠশ্রমীক হিসেবে সার্থক। ইতোমধ্যে আমার লেখা ও সুরকরা বেশকয়েকটি গান দেশের বরেণ্য সংগীত শিল্পীরা অতি আগ্রহের সাথে পরিবেশন করে আসছেন। এছাড়াও আমার প্রায় অর্ধশত লেখা ও গাওয়া গান বিভিন্ন চ্যানেলে প্রচারের প্রস্তুতি চলছে।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.