শফিক মাহমুদ সোয়ান, নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি:
ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাট বাজারে সাঈদুর রহমান স্বপন নামে এক যাবজ্জীবন প্রাপ্ত আসামি কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত সাঈদুর রহমান স্বপন শেখেরহাট ইউনিয়নের মির্জাপুর গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে। শনিবার সকাল ৯ টার স্থানীয়রা জানান, স্বপন সকাল ৯টায় শেখেরহাট মাজার মসজিদের সামনে স্থানীয় দোকানদার হারুন এর জানাজায় উপস্থিত হয়ে নিজের পুর্বের ভুলত্রুটির জন্য ক্ষমা চেয়ে সবার কাছে দোয়া চান। পরে বাজারে নাস্তা করতে আসে স্বপন। এ সময় ওৎপেতে থাকা দুর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে তাকে। নিহত স্বপন ডাকাতি ও হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। তবে তিনি জামিনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ। পুলিশ স্থানীয়রা জানায়, 'শনিবার সকাল ১০ টার দিকে শেখেরহাট বাজারে স্বপনকে চার হাত ও পায়ের রগ কেটে উপুর্যপুরি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় দুর্বিত্তরা। সিসিটিভি ফুটেজে দেখা যায় দুই ব্যক্তি মোটরসাইকেল করে বাজারে এসে সাঈদুর রহমান স্বপন কে উপুর্যপুরি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। এ হত্যা ঘটনার নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার ও সদর(সার্কেল) মোঃ মহিতুল ইসলাম বলেন, দুপুর সাড়ে ১২ টায় মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ হত্যার ঘটনায় জড়িত সিসিটিভি ফুটেজে দুই দুর্বৃত্তকে দেখা যায়। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। তিনি আরো বলেন, এ হত্যাকান্ডের ঘটনায় ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহকারী সম্পাদক : মোঃ ছাব্বির হোসেন
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
নির্বাহী সম্পাদক : মেছবাহ উদ্দিন (01884-553490, 01911-206989)
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.