ঝলম দক্ষিণ ইউনিয়ন সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী মোঃ ফখরুল ইসলাম উঠান বৈঠক অনুষ্ঠিত
মোঃ আবুল খায়ের (মনোহরগঞ্জ) কুমিল্লা
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ৫নং ঝলম দক্ষিণ ইউনিয়নের ০৮নং ওয়ার্ডে ইউপি মেম্বার পদপ্রার্থী, মনোহরগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নির্বাহী সদস্য ও ৫নং ঝলম দক্ষিণ ইউনিয়ন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব ফখরুল ইসলাম মুন্সী এর সমর্থনে ০২ অক্টোবর ২০২৬ রোজ শুক্রবার সন্ধ্যায় এক বিশাল উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়।
উক্ত বৈঠকে ৫নং ঝলম দক্ষিণ ইউনিয়ন ও ৮নং ওয়ার্ডের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষক দলের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দের উপস্থিতির পাশাপাশি এলাকার বিশিষ্ট গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইউপি মেম্বার পদপ্রার্থী জনাব ফখরুল ইসলাম মুন্সীর সমর্থনে আয়োজিত আজকের উঠোন বৈঠক হাফেজ পারভেজ মুন্সীর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়।
লোকে লোকারন্য এই উঠোন বৈঠকে জনাব ফখরুল ইসলাম মুন্সীর সমর্থনে বক্তব্য রাখেন ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ ইউসুফ, যুবদলের ওয়ার্ড সেক্রেটারি মিজানুর রহমান, যুবদলের ওয়ার্ড সহসভাপতি মোঃ নাছির, যুবদলের ওয়ার্ড সভাপতি মোঃ হেলাল, স্বেচ্ছাসেবক দলের ওয়ার্ড সেক্রেটারি মোঃ ফয়সাল মুন্সী, কৃষক দলের ওয়ার্ড সভাপতি নুরুল ইসলাম, বিএনপির ইউনিয়ন সন্মানিত নির্বাহী সদস্য ও বর্ষীয়ান রাজনীতিবিদ জনাব আবদুল মান্নান মোল্লা ও জাসাস নেতা খোরশেদ আলম। এছাড়া ফখরুল ইসলাম মুন্সীর সমর্থনে এলাকার পক্ষ থেকে বর্তমান ইউপি মেম্বার জনাব নেছার আহমেদ, জনাব সহিদ উল্লাহ বেপারী ও আনোয়ার হোসেনসহ অনেকে বক্তব্য রাখেন।
শহীদ জিয়া স্মৃতি সংসদ মনোহরগঞ্জ উপজেলা যুগ্ম-আহবায়ক, জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) কুমিল্লা দক্ষিণ জেলার সহসভাপতি ও যুবদল নেতা জনাব মোঃ মেহেদী হাসানের সঞ্চালনায় উক্ত উঠোন বৈঠকে সভাপতিত্ব করেন জনাব আবদুল মালেক মোল্লা সাহেব।
আজকের উঠোন বৈঠকে ইউপি মেম্বার পদপ্রার্থী জনাব ফখরুল ইসলাম মুন্সীর সমর্থনে নারী-পুরুষের উপচে পড়া উপস্থিতি তাঁর জনপ্রিয়তার গভীরতা প্রমাণ করে। আশা করা যায় দলীয় ভাবে তিনি মনোনয়ন পেলে বিপুল ভোটে জয়লাভ করে মাননীয় সংসদ সদস্য জনাব আবুল কালাম সাহেবের হাতকে শক্তিশালী করবেন এবং ওয়ার্ডের উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করবেন।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.