জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে লালমনিরহাট জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদ
লালমনিহাট জেলা প্রতিনিধি
রওশন বাবু
অদ্য ১৬ জুলাই ২০২৬ খ্রি. জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে লালমনিরহাট জেলায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান জুলাই আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন লালমনিরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আসাদুজ্জামান মহোদয়।
এসময় পুলিশ সুপার মহোদয়ের সঙ্গে লালমনিরহাট জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। তাঁরা শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁদের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করেন এবং দেশের শান্তি, শৃঙ্খলা ও গণমানুষের নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যয় পুনর্ব্যক্ত করেন।
জুলাই শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে এবং তাঁদের আদর্শ দেশপ্রেম, ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.