
মোঃ মেহেদী হাসান স্টাফ রিপোর্টারঃ
সাঘাটার জুমারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম তার সমর্থকদের নিয়ে বিএনপিতে ফারুক আলম সরকারের হাতে ধানের শীষ দিয়ে যোগদান করেছেন বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছে বিএনপি নেতা সাঘাটা টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ আরশাদুল কবির রাঙ্গা।
গতকাল বৃহস্পতিবার রাতে আমদির পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সাঘাটা ফুলছড়ি সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী ফারুক আলম সরকার ধানের শীষ মার্কার প্রচার প্রচারণা উপলক্ষে উঠান বৈঠকে আলোচনা সভার আয়োজন করা হয়।
উঠান বৈঠকের সভায় জুমারবাড়ি ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম তার সমর্থকদের নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপিতে যোগদান করেছেন।
উঠান বৈঠকে জেলা বিএনপি, উপজেলা বিএনপি ও বিএনপি এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহকারী সম্পাদক : মোঃ ছাব্বির হোসেন
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
নির্বাহী সম্পাদক : মেছবাহ উদ্দিন (01884-553490, 01911-206989)
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.