বাপসনিউজঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও সকল অঙ্গ সংগঠনকে পুনর্গঠন ও সুসংগঠিতজাতীয়তাবাদী করার লক্ষ্যে বিএনপির নীতি নির্ধারকেরা ব্যস্ত সময় পার করছেন বলে বিভিন্ন সূত্রে আবাস পাওয়া যাচ্ছে আইবিএননিউজ।যেকোনো সময় ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকসহ অন্ন্যনা সহযোগী অঙ্গ সংগঠনের মেয়াদ উত্তীর্ণ সকল কেন্দ্রীয় কমিটি নতুন করে ঘোষণা আসতে পারে । তাছাড়া আজ বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বিগত ২০ মাস যাবত বিলুপ্ত। উক্ত জাতীয়তাবাদী মৎস্যজীবী দল সাবেক প্রেসিডেন্ট ও বিএনপি”র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ১১ টি অঙ্গ ও সহযোগী সংগঠনের মধ্যে পাঁচ নাম্বার অঙ্গ সংগঠন হিসেবে নিজের হাতে প্রতিষ্ঠিত করেছিলেন। বাংলাদেশের প্রত্যেকটি বিভাগ জেলা থানা ও ইউনিয়ন পর্যন্ত যার কমিটি ও সাংগঠনিক কার্যক্রম বিস্তৃত।এমনকি বিগত ১৭ বছর মৎস্যজীবী দলের লক্ষ লক্ষ নেতাকর্মীরা রাজপথে থেকে অন্যায়,অত্যাচার,জুলুম ও নির্যাতন মামলা হামলা সহ্য করে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। অথচ সাবেক আহ্বায়ক রফিকুল ইসলাম মাহতাবের মৃত্যুতে বা সাংগঠনিক দুর্বলতার কারণে উক্ত মৎস্যজীবী দলের কেন্দ্রীয় কমিটি দীর্ঘদিন বিলুপ্ত থাকার কারণে তৃণমূল থেকে কেন্দ্রীয় পর্যন্ত প্রত্যেক নেতাকর্মীবৃন্দ আজ হতাশাগ্রস্ত।এমনকি মূল দলের নেতৃবৃন্দের কাছেও আজ মৎস্যজীবী দল অনেকটা অবহেলিত। এরই মাঝে জাতীয়তাবাদী আদর্শকে ধারণ করে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যোগ্য সৈনিক , সততা আদর্শ ও দক্ষ সংগঠক হিসেবে আব্দুস সালাম ভূঁইয়া এক অনন্য ব্যক্তিত্ব যিনি ১৯৯১ সাল থেকে জাতীয়তাবাদীর আদর্শে ছাত্র রাজনীতি থেকে শুরু করে দীর্ঘদিন যাবত জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সঙ্গে সম্পৃক্ত । তিনি মৎস্যজীবী দলকে সুসংগঠিত করার লক্ষ্যে প্রয়াত আহ্বায়ক রফিকুন ইসলাম মাহাতাব,সাবেক সদস্য সচিব আব্দুর রহিম ও বিএনপি'র মৎস্য বিষয়ক সম্পাদক (মৎস্যজীবী দলের অভিভাবক) লুৎফুর রহমান কাজলসহ দলের অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দের সহিত সম্পৃক্ত থেকে নিজের পদ পদবীর কথা না ভেবে দলকে সুসংগঠিত করার লক্ষ্যে সকল নেতাকর্মীবৃন্দকে ঐক্যবদ্ধ করতে দীর্ঘদিন যাবত নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন বলে সকলের কাছে প্রতীয়মান ও প্রশংসিত । বিএনপি'র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নতুন নেতৃত্বকে সততা ও যোগ্যতার ভিত্তিতে দলের সাংগঠনিক কাজে সম্পৃক্ত করতে বদ্ধপরিকর,যার প্রমাণ মিলে বিগত জাতীয় নির্বাচনের প্রার্থী বাছাই ক্ষেত্রে, এমনকি মন্ত্রিপরিষদ গঠনের ক্ষেত্রে। তাই সততা, আদর্শ ও যোগ্যতার বিবেচনায়,দল ও দেশের কল্যাণে আব্দুস সালাম ভূঁইয়াকে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্য দলের কেন্দ্রীয় কমিটিতে নেতৃত্বের সুযোগ দিলে বাংলাদেশব্যাপী মৎস্যজীবী দলের নেতাকর্মীদের প্রত্যাশা পূরণে ও দক্ষ সংগঠকের যোগ্যতার স্বাক্ষর রাখবেন বলে সকল নেতাকর্মীর বিশ্বাস। তাই বিএনপি'র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আব্দুস সালাম ভূঁইয়ার বিশেষ আবেদন বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কেন্দ্রীয় কমিটি গঠনে আব্দুস সালাম ভূঁইয়া সহ অন্যান্য যোগ্য নেতৃবৃন্দের সমন্বয়ে অতি দ্রুত দলের কেন্দ্রীয় কমিটি উপহারের জোরালো দাবী জানিয়েছন।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহকারী সম্পাদক : মোঃ ছাব্বির হোসেন
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
নির্বাহী সম্পাদক : মেছবাহ উদ্দিন (01884-553490, 01911-206989)
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.