প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩০, ২০২৬, ১:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৬, ২০২৬, ৮:০৪ পি.এম

জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কেন্দ্রীয় কমিটি নবীন প্রবীন নেতৃত্বের সমন্বয়ে দ্রুত পুনঃগঠনের লক্ষ্যে আব্দুস সালাম ভূঁইয়ার বিশেষ আবেদন হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ রাজনীতি একটি চলমান প্রক্রিয়া যেখানে দেশ ও জনগণের স্বার্থে সর্বদায় দায়িত্বশীলতার পরিচয় দিয়ে জনসম্পৃক্ত থেকে কাজ করে যেতে হয়। সময়ের ব্যবধানে ক্ষমতার পরিবর্তন হয়,নেতৃত্বের পরিবর্তন হয়। ঠিক তেমনি বিএনপি নেতৃত্বাধীন বর্তমান সরকারের রাষ্ট্র পরিচালনার স্বার্থে মন্ত্রিত্বের ও দলের পদ পদবীর পরিবর্তন ও পরিবর্ধন ব্যাপক লক্ষণীয়। খবর আইবিএননিউজ ।