জাগরণের গান
এম এইচ রশীদ
জেগে ওঠো বীর উঁচু করো শির পদাঘাতে ভাঙো দ্বার,
চেয়ে দেখো দেশে শকুনের বেশে শত শত জানোয়ার!
শামুকের খোলে নিশ্চুপ বোলে আজ এই দরবার!
জেগে ওঠো বীর উঁচু করো শির তোমাকেই ভীষণ দরকার।
তুমি না জাগলে নীরবে থাকলে করবে কে প্রতিকার?
চারিদিকে আজ অন্ধ প্রদীপ,
থমকে রয়েছে রাত,
মুক্তির আলো মুষ্টিবদ্ধে লুকিয়ে আঁধারে হাত।
অন্যায় আর শোষণের মদে মেতেছে যারা অসংযত,
তাদের রুখতে বজ্রকঠিন তোমাকেই আজ ক্ষতবিক্ষত।
রক্তের দামে কেনা এ মাটি পাবে না তো কারো ছাড়,
প্রতিবাদের ঝড়ে উড়িয়ে দাও আজ শৃঙ্খল অহংকার।
ভয়ের প্রাচীর চূর্ণ করে ফেলো হুঙ্কারে হোক শুরু,
অনুমতি নয়,
এবার আনবে বিজয়-নিশান উড়ায়ে তরুণ গুরু।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.