জনাব আমেনা খাতুন, উপজেলা নির্বাহী অফিসার, মোহনগঞ্জ, নেত্রকোণা মহোদয়, সভাপতি মুক্তিযোদ্ধা স্মৃতি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি ৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷ , মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র সাংবাদিক দৈনিক বাংলার সংবাদ সিনিয়র স্টাফ রিপোটার৷৷ কমিটির নবনির্বাচিত সভাপতি হিসেবে প্রথম আগমন উপলক্ষে উনাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব দিলাল মিয়া মহোদয়। এই সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব Mahbubul Kabir মহোদয়, অত্র বিদ্যালয়ের এডহক কমিটির সম্মানিত অভিভাবক প্রতিনিধি জনাব আমিনুল ইসলাম আঙ্গুর মহোদয়সহ বিদ্যালয়ের সকল শিক্ষকমন্ডলী। সম্মানিত সভাপতি বিদ্যালয়ের এডহক কমিটির ১ম মিটিংয়ে যোগদান করেন ও সরকার নির্দেশনায় গঠিত চারটি ক্লাব ( বিজ্ঞান, কালচারাল, ল্যাঙ্গুয়েজ ও ডিবেট) এর কার্যক্রম উদ্বোধন ও পর্যবেক্ষণ করেন এবং বিভিন্ন নির্দেশনা ও পরামর্শ প্রদান করেন। ক্লাব পর্যবেক্ষণ শেষে শিক্ষকবৃন্দের সাথে মতবিনিময় করেন ও বিদ্যালয়ের সার্বিক বিষয়ে আলোচনা করেন এবং নির্দেশনা প্রদান করেন। প্রধান শিক্ষক মহোদয়সহ অন্যান্য শিক্ষকবৃন্দ বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। সভাপতি মহোদয় সব সমস্যা সমাধানে আশ্বাস প্রদান করেন। বিদ্যালয়ের সার্বিক বিষয়ে সন্তোষ প্রকাশ করেন ও সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.