*চেয়ারম্যান পদপ্রার্থী হাজী দেওয়ান উদ্দিনের গরিব অসহায়দের মাঝে আর্থিক অনুদান বিতরণ*
*রৌনাক খান, সরাইল উপজেলা প্রতিনিধি | দৈনিক বাংলার সংবাদ*
*সরাইল, ব্রাহ্মণবাড়িয়া:*
সরাইল উপজেলা সৈয়দটুলা গ্রামের মরহুম হাজী তাইজ উদ্দিন সাহেবের ছেলে *হাজী দেওয়ান উদ্দিন সাহেব* আসন্ন ৭ নং সরাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নিজেকে জনসেবায় উজাড় করে বিলিয়ে দিয়েছেন।
তিনি গত ৪/১০/২০২৬ ইং তারিখে সরাইল উচালিয়া পাড়া আনন্দ হসপিটাল পরিদর্শন করেন। পরিদর্শনকালে সরাইল সদর ইউনিয়ন চান মনি পাড়া গ্রামের একজন অসহায় গরিব মহিলা সিজারে বাচ্চা জন্ম দেন। চেয়ারম্যান পদপ্রার্থী হাজী দেওয়ান উদ্দিন সাহেব তখন গরিব মা এবং বাচ্চাটির জন্য আর্থিক অনুদান প্রদান করেন।
এছাড়াও তিনি সমাজের বিভিন্ন সমাজ সেবামূলক কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন। সব সময় গরিব অসহায়দের পাশে আর্থিক, মানসিক ও সামাজিকভাবে সহযোগিতা করে আসছেন।
ভবিষ্যতে ৭ নং সরাইল ইউনিয়নের সকল গরীব দুঃখীদের পাশে এভাবেই নিজেকে উজাড় করে বিলিয়ে দিবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। আসন্ন ৭ নং সরাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণের আস্থার প্রতীক হিসেবে নিজেকে একজন সৎ এবং নিষ্ঠাবান মানুষ হিসেবে জনগণের সেবক হিসেবে প্রতিষ্ঠিত করতে চান।
চেয়ারম্যান পদপ্রার্থী হাজী দেওয়ান উদ্দিন সাহেব আরও বলেন, ৭নং সরাইল ইউনিয়নের জনগণ যদি উনাকে চেয়ারম্যান নির্বাচিত করে তিনি ৭ নং সরাইলের সকল ধরনের সমস্যার সাধ্যের ভিতর থেকে সমাধান করবেন বলে ওয়াদা বদ্ধ এবং সাত নং সরাইলের সর্বস্তরের জনগণের কাছে দোয়া এবং মূল্যবান ভোট প্রত্যাশা করছেন।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.