চিলমারীর "সার্বিক বিষয় নিয়ে জামায়াতের নেতা-কর্মীদের সাথে এমপির" আলোচনা
হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে "উপজেলার সার্বিক বিষয় নিয়ে জামায়াতের নেতা-কর্মীদের সাথে কুড়িগ্রাম-৪ আসনের এমপির" আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (১২ই অক্টোবর) বিকাল ৫টার সময় "জেলা ডাকবাংলোর সভা কক্ষে" বাংলাদেশ জামায়াতে ইসলামী, চিলমারী উপজেলা শাখার, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতা-কর্মীদের সাথে "কুড়িগ্রাম-৪ আসনের এমপি- মোস্তাফিজার রহমান" চিলমারী উপজেলার বিভিন্ন রাস্তা-ঘাট, স্কুল-কলেজ, নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা, মাদ্রাসা, কবরস্থান, শশানঘাট, মন্দির এর উন্নয়নের বিষয়ে তাদের সাথে বিস্তারিত আলোচনা করেন।
এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা আমীর অধ্যাপক নুর আলম মুকুল, উপজেলা সহঃ আমীর ফজলুল করিম মিঠুন, মুদ্যাফৎ থানা এস, সি স্কুল এন্ড কলেজের প্রধান তসবিরুল হক রুমী, শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা সভাপতি হযরত আলী, থানাহাট ইউনিয়ন সভাপতি প্রভাষক রাশেদুল আলম বাদল, বাঃ জাঃ ইঃ উপজেলা যুব বিভাগের সভাপতি মাওলানা জিয়াউর রহমান জিয়া, রানীগঞ্জ ইউনিয়ন আমির নুর ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, যে কাজ গুলো খুবই জরুরী, সে গুলোর তালিকা আমার তারাতাড়ি এমপি সাহেবের নিকট পাঠাবো। আরও বলেন, আমরা পর্যায়ক্রমে সকল কাজের তালিকা করে পাঠাবো বলে জানান তারা।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.