চিলমারীতে রোডেম ফাউন্ডেশনের উদ্যোগে হুইল চেয়ারে বিতরণ।
হাবিবুর রহমান, চিলমারী কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে "রোডেম ফাউন্ডেশনের উদ্যোগে" প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ারে বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৭জুলাই) সকাল ১২টার দিকে উপজেলা অডিটোরিয়াম হল রুমে "রোডেম ফাউন্ডেশনের ন্যাশনাল ডিরেক্টর, ডোসেয়গ হং" এর সভাপতিত্বে উপজেলার ৬টি ইউনিয়নে মোট ৩০জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে হুইল চেয়ারে বিতরণ করা হয়েছে।
এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ নয়ন কুমার, রোডেম ফাউন্ডেশনের বিজনেস ম্যানেজার ডেভিড হালদার, প্রকল্প ম্যানেজার বাবলু রিবেরুসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এসব হুইল চেয়ার হাতে পাওয়ার পর, সবার মাঝে আনন্দ ফুটে ওঠে। এবং তারা সবাই রোডেম ফাউন্ডেশন সকল কর্মকর্তাদের জন্য বিশেষ ভাবে দোয়া করেন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, স্বেচ্ছাসেবক আতাউর রহমান।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.