চান্দুরা ইউনিয়নে বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি
মো. বাবুল মিয়া, বিজয়নগর উপজেলা, (ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব আরমান হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জনাব খাবিরুর রহমান মনিরসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে এমপি মহোদয় নিজ হাতে গাছের চারা রোপণ করেন। পরে জনসাধারণের উদ্দেশে তিনি বলেন, "গাছ আমাদের অক্সিজেন দেয়, পাশাপাশি আমাদের জীবিকা নির্বাহেও কাজে আসে।"
পরিশেষে তিনি সকলকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.