চাকরির প্রলোভনে রাশিয়ায় পাঠিয়ে ইউক্রেন যুদ্ধে প্রেরণ: মানব পাচার চক্রের প্রধান ০২ সদস্য এসআরবি কর্তৃক আটক-
মোঃ কুতুব উদ্দিন ঢাকা এসআরবি-১০ এর মাদক বিরোধী অভিযান: কেরাণীগঞ্জ হতে ৪৬৩ বোতল ফেন্সিডিল’সহ ০২ জন গ্রেফতার এবং মাদক বহনে ব্যবহৃত মাইক্রোবাস উদ্ধার।*
“বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) প্রতিষ্ঠার সূচনালগ্ন থেকেই দেশের অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সময়োপযোগী অভিযান চালিয়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িতদের দ্রুত গ্রেফতার ও আইনের আওতায় এনে সংস্থাটি ব্যাপক সুনাম অর্জন করেছে।
আসামি মিজানুর রহমান (৫৫) ও মোঃ আবু তাহের লেন্টু (৫০)’সহ অপরাপর আসামিগণ পারস্পরিক যোগসাজসে ভিকটিম রাজন হোসেন (২১)’কে কনস্ট্রাকশন কাজের কথা বলে ৮ লক্ষ ২৫ হাজার টাকার বিনিময়ে রাশিয়ায় পাঠায়। গত ৭ মে রাশিয়ায় পৌঁছানোর পর ভিকটিমসহ প্রায় ৩০ জনকে জোর করে রুশ সেনাবাহিনীতে যোগ দিতে বাধ্য করা হয়। প্রশিক্ষণ শেষে তাকে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের সম্মুখসারিতে পাঠানো হয়। ড্রোন হামলায় রাজনের কোমরের হাড় ভেঙে যায় এবং দুই পায়ের শক্তি হারিয়ে ফেলেন তিনি। চার দিন কষ্ট করে হাসপাতালে পৌঁছে চিকিৎসা নেন ভিকটিম রাজন। একপর্যায়ে আহত অবস্থায় ভিকটিম পালিয়ে দূতাবাসের সহায়তায় গত ২৩ আগস্ট ২০২৬ তারিখে দেশে ফিরে আসেন।
পরবর্তীতে ক্ষতিপূরণ দাবি করলে আসামি মিজানুর রহমান ভিকটিমের পরিবারের লোকজনকে গালিগালাজ, মারধরের চেষ্টা ও প্রাণনাশের হুমকি প্রদান করে। এ ঘটনায় ভিকটিমের পিতার অভিযোগের ভিত্তিতে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানায় মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইনে একটি মামলা দায়ের করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা কর্তৃক প্রেরিত অধিযাচন পত্রের ভিত্তিতে এসআরবি-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গত ১৩ অক্টোবর ২০২৬ তারিখ রাত আনুমানিক ০৫.২০ ঘটিকায় ফরিদপুর জেলার নগরকান্দা থানাধীন আটাইল এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মিজানুর রহমান (৫৫), পিতা- ওমর আলী সরদার, সাং- চর হরিরামপুর, থানা- চরভদ্রাসন, জেলা- ফরিদপুর’কে গ্রেফতার করে। উক্ত অপরাধের সাথে জড়িত থাকার কারনে এজাহারনামীয় আসামি মোঃ আবু তাহের লেন্টু (৫০), পিতা- মৃত আমজাদ আলী বিশ্বাস, সাং- একতারপুর, থানা- কালিগঞ্জ, জেলা- ঝিনাইদহ’কে এসআরবি-৬ ঝিনাইদহ জেলার কালিগঞ্জ এলাকা হতে গত ১৩ অক্টোবর ২০২৬ তারিখে গ্রেফতার করে।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, এই চক্রের হোতারা প্রায় ৩০ জন বাংলাদেশিকে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে রাশিয়াতে পাচার করে। পরে তাদেরকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অংশগ্রহণের জন্য বাধ্য করা হয়। তাদের মধ্যে প্রায় ২০ জন বাংলাদেশি ইতিমধ্যে মৃত্যু বরণ করেছে এবং ০২ জন কোন রকমে পালিয়ে দেশে ফেরৎ আসে।
অপর একটি অভিযানে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-১০, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গত ১২ অক্টোবর ২০২৬ তারিখ রাত আনুমানিক ২২.০০ ঘটিকায় ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় একটি অভিযান পরিচালনা করে দক্ষিণ বাঘাপুর ধলেশ্বরী টোলপ্লাজা সংলগ্ন রাস্তার ওপর একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে একটি মাইক্রোবাস তল্লাশি করে প্রায় ৩০ লক্ষ টাকা বাজার মূল্যের ৪৬৩ (চারশত তেষট্টি) বোতল ফেনসিডিল সহ ০২ জন ব্যক্তিকে আটক করে। আটককৃত ব্যক্তিদ্বয়ের নাম ১। মো: রুহুল আমীন (২৬), পিতা- মৃত ইশান নবী, সাং- ডাকাতিয়া ও ২। মো: লিয়াকত (৪৩), পিতা- মৃত গোপাল মন্ডল, সাং- পদ্মপুকুর, উভয় থানা- মহেশপুর, জেলা- ঝিনাইদহ বলে জানা যায়। এসময় আটককৃত ব্যক্তিদ্বয়ের নিকট হতে মাদক পরিবহনের ০১টি মাইক্রোবাস, ০২টি মোবাইল ফোন ও মাদক ক্রয়-বিক্রয়ের নগদ-১,৩১০/- (এক হাজার তিনশত দশ টাকা) উদ্ধার করা হয়।
এসআরবি -১০ এই ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আসছে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসআরবি-১০ এর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে এসআরবি সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ।
কারও কাছে মানব পাচার ও অবৈধ মাদক কারবারি’সহ যে কোন প্রকার প্রতরণা ও সন্ত্রাসী কর্মকান্ডের তথ্য থাকলে নিকটস্থ আইন-শৃঙ্খলা বাহিনী অথবা এসআরবি’কে জানানোর জন্য সকলকে অনুরোধ করা হলো।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.