"চাকরিজীবন শেষে অবসরে সোনালী ব্যাংকের জিএম খোকন চন্দ্র বিশ্বাস"
মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র সাংবাদিক দৈনিক বাংলার সংবাদ সিনিয়র স্টাফ রিপোটার,,
দীর্ঘ ৩২ বছরের বেশি কর্মজীবন শেষে অবসরে গেছেন সোনালী ব্যাংক পিএলসির জেনারেল ম্যানেজার জনাব খোকন চন্দ্র বিশ্বাস।
তাঁর অবসর গমন উপলক্ষে ২৯ অক্টোবর বৃহস্পতিবার ব্যাংকের প্রধান কার্যালয়ের কনফারেন্স কক্ষে এক বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
জনাব খোকন চন্দ্র বিশ্বাস ১৯৯৪ সালে সোনালী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর জনাব মো. শওকত আলী খান।
ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জনাব মো. সাফায়েত হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জনাব মো. রেজাউল করিম, জনাব মো. জামান মোল্লা, প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজারবৃন্দ ও ডেপুটি জেনারেল ম্যানেজারবৃন্দসহ অন্যান্য নির্বাহী ও কর্মকর্তারা বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জিএম জনাব খোকন চন্দ্র বিশ্বাস তাঁর কর্মজীবনের স্মৃতিচারণ করেন ও অবসর জীবনের জন্য সবার কাছে দোয়া চান।
অনুষ্ঠানে বক্তারা সোনালী ব্যাংকে কর্মকালীন জনাব খোকন চন্দ্র বিশ্বাসের বিভিন্ন সফলতা ও অবদান তুলে ধরেন এবং তাঁর সুস্থ ও আনন্দময় অবসর জীবন কামনা করেন।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.