মাহিদুল ইসলাম ফরহাদ , চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে র্যাব-৫ সদস্যরা অভিযান চালিয়ে মোটরসাইকেলের সিটের নীচ থেকে ৩৯ বোতল কাফ রিলিফ নামক সিরাপসহ রফিকুল ইসলামকে (৪৫) গ্রেফতার করেছে। গত বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের খড়িয়াল শেখপাড়া এলাকায় অভিযান চালায় র্যাব সদস্যরা। গ্রেফতারকৃত রফিকুল ইসলাম শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর-মুন্নাপাড়ার আব্দুল কাদেরের ছেলে। গতকাল শুক্রবার সকালে চাঁপাইনবাবগঞ্জ র্যাব-৫ ক্যাম্প প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের খড়িয়াল শেখপাড়ার আমবাগানে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করা হচ্ছে। এ তথ্য পাওয়ার পর বৃহস্পতিবার র্যাব-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের একটি দল খড়িয়াল শেখপাড়াস্থ জনৈক সামেদের আমবাগান থেকে রফিকুল ইসলামকে আটক করে এবং তার ব্যবহৃত মোটরসাইকেলের সিটের নীচে অভিনব কায়দায় রক্ষিত ৩৯ বোতল কাফ রিলিফ সিরাপ উদ্ধার করা হয়।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহকারী সম্পাদক : মোঃ ছাব্বির হোসেন
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
নির্বাহী সম্পাদক : মেছবাহ উদ্দিন (01884-553490, 01911-206989)
বার্তা সম্পাদক : মোঃ বদিয়ার মুন্সী
মফাস্বল সম্পাদক: মাহবুবুর রহমান।
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ ৩৬০/১,২তলা ভিটিবির নিকটে,
ডি আইটি রোড রামপুরা ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.