মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি ঃ
আজ ৮ই জুলাই মঙ্গলবার জেলা প্রশাসনের সহযোগিতায় ও বিআরটিএ চাঁপাইনবাবগঞ্জ এর আয়োজনে স্কুল পর্যায়ে ছাত্র/ছাত্রীদের মাঝে সড়ক ব্যবহার সংক্রান্ত আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনায় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো: শাহজামান হক, মোটরযান পরিদর্শক আব্দুল খাবীরু, সহকারী মোটরযান পরিদর্শক আবু হুজাইফা এবং বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ।
আরও পড়ুনঃ জুলাই কোন ষড়যন্ত্র নয়, এটি জনগণের অধিকার আদায়ের লড়াই!
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার হরিপুর ১ নং উচ্চ বিদ্যালয় ও হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় নিরাপদ সড়কের গুরুত্ব, সড়ক দুর্ঘটনা রোধে
করণীয়, নিরাপদে সড়ক ব্যবহার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি মূলক, উন্নত শিক্ষামূলক প্রসঙ্গে আলোচনা করা হয় এবং শেষে শিক্ষার্থীদের মাঝে সড়ক সচেতনতা মূলক লিফলেট বিতরণ করা হয়।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহকারী সম্পাদক : মোঃ ছাব্বির হোসেন
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
নির্বাহী সম্পাদক : মেছবাহ উদ্দিন (01884-553490, 01911-206989)
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.