মাহিদুল ইসলাম ফরহাদ , চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নে নিজ বসতবাড়ি থেকে ২০০ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-৫, সিপিসি-১। গ্রেফতারকৃত মাদক কারবারি ব্যক্তি হলেন মো. আলী হোসেন (২৩)। তিনি সদর উপজেলার ১২ নম্বর চরবাগডাঙ্গা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মালবাগডাঙ্গা সোনাপট্টি গ্রামের এবরান আলীর ছেলে। র্যাব সূত্রে জানা যায়, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় র্যাব-৫, রাজশাহী সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের একটি আভিযানিক দল নিয়মিত টহল ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছে। এর অংশ হিসেবে গত ৭ মার্চ রাতে র্যাবের একটি দল চাঁপাইনবাবগঞ্জ সদর থানার বিভিন্ন এলাকায় টহল ও মাদকবিরোধী অভিযান পরিচালনার জন্য বের হয়। পরে ৮ মার্চ রাত ১২টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চরবাগডাঙ্গা ইউনিয়নের মালবাগডাঙ্গা সোনাপট্টি গ্রামে আলী হোসেন তার নিজ বাড়িতে বিক্রয়ের উদ্দেশ্যে অবৈধ মাদক হেরোইন মজুদ রেখেছে। এ তথ্যের ভিত্তিতে র্যাবের আভিযানিক দল রাত ১টা ৫০ মিনিটে ওই এলাকায় অভিযান পরিচালনা করে আলী হোসেনকে তার নিজ বসতবাড়ি থেকে আটক করে। এ সময় তার হেফাজতে থাকা একটি শপিং ব্যাগ তল্লাশি করে দুটি স্বচ্ছ পলিথিন প্যাকেটে রাখা ২০০ গ্রাম বাদামী রঙের হেরোইন উদ্ধার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহকারী সম্পাদক : মোঃ ছাব্বির হোসেন
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
নির্বাহী সম্পাদক : মেছবাহ উদ্দিন (01884-553490, 01911-206989)
বার্তা সম্পাদক : মোঃ বদিয়ার মুন্সী
মফাস্বল সম্পাদক: মাহবুবুর রহমান।
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ ৩৬০/১,২তলা ভিটিবির নিকটে,
ডি আইটি রোড রামপুরা ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.