স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রাম নগরীতে সাময়িকভাবে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ নেতা শামসুদ্দিন সিদ্দিকী মুন্না শাহকে গ্রেফতার করা হয়েছে। তার নেতৃত্বে দুই মাস আগে নগরীতে একটি ঝটিকা মিছিল হয়েছিল বলে মিথ্যা অভিযোগ তুলে পুলিশ।
গতকাল ২৬ জুন বৃহস্পতিবার নগরীর আছাদগঞ্জ এলাকার নিজ বাসা থেকে তাকে কোতোয়ালী থানা পুলিশ গ্রেপ্তার করে।
গ্রেপ্তার সামছুদ্দিন ছিদ্দিকী (৪৫) আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য বলে পুলিশ জানিয়েছে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম জানান, গত ২৪ এপ্রিল গ্রেপ্তার সামছুদ্দিন ছিদ্দিকীর নেতৃত্বে নগরীর সিআরবি এলাকায় সরকারবিরোধী স্লোগান দিয়ে ঝটিকা মিছিল বের হয়, যাতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরাও ছিলেন। তারা লাঠিসোঁটা, ইট-পাটকেল নিয়ে মিছিল করে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করেছিল।
আরও পড়ুনঃ মাইজভাণ্ডারী মানব কল্যাণ সংস্থার নবগঠিত ৪র্থ কার্যকরী পরিষদের অভিষেক ও আলোচনা সভা
এ ঘটনায় পুলিশ সন্ত্রাসবিরোধী আইনে কোতোয়ালী থানায় মামলা করেছিল। ওই মামলায় সামছুদ্দিনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এদিকে শামসুদ্দিন সিদ্দিকী মুন্না শাহকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। তারা অভিযোগ করে বলেন, মিথ্যা অভিযোগ তুলে পুলিশ তরুণ আওয়ামী লীগ নেতা শামসুদ্দিন সিদ্দিকী মুন্না শাহকে আটক করেছে। তারা এ আটকের তীব্র নিন্দা জানান এবং তার নি: শর্ত মুক্তি দাবি করেন।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.