গৌরনদী ব্লাড ডোনার্স ক্লাবের সাধারণ সম্পাদক সানাউল হাওলাদার সড়ক দুর্ঘটনায় আহত, দীর্ঘ চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন
গৌরনদী প্রতিনিধি।
মানবিক সংগঠন গৌরনদী ব্লাড ডোনার্স ক্লাব (GBDC)-এর সাধারণ সম্পাদক এবং গৌরনদী উপজেলা সহায়তা ফাউন্ডেশনের কেন্দ্রীয় সদস্য সানাউল হাওলাদার সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন।
গত ২৯ তারিখ সকাল ১০টার দিকে মোটরসাইকেলে মাহিলাড়া থেকে কাসেমাবাদ যাওয়ার পথে তিনি সড়ক দুর্ঘটনার শিকার হন। দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তার উন্নত চিকিৎসার প্রয়োজনীয়তা বিবেচনা করে তাকে বরিশালে নেওয়ার পরামর্শ দেন। পরে তাকে বরিশালের একটি হাসপাতালে ভর্তি করা হয়।
দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় আজ তিনি হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে নিজ বাড়িতে ফিরেছেন।
তার দ্রুত সুস্থতা ও স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য পরিবার, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং মানবিক সংগঠনের সদস্যরা সবার কাছে দোয়া কামনা করেছেন।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.