মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
জুলাই বিপ্লবের বাংলায় বৈষম্যের ঠাই নাই, প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৈষম্য নয়, সাম্য চায় এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এ কিন্ডারগার্টেন ও বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে অন্তর্ভুক্ত করার দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর সভাপতি জিন্নাউল আউয়াল এর সভাপতিত্বে এ মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক সারওয়ার হাবিব,
ভিশন স্কুলের পরিচালক তরিকুল ইসলাম বকুল প্রমুখ। এছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রহনপুর গাজী শিশু শিক্ষা নিকেতনের অধ্যক্ষ দেলোয়ার হোসেন রনি, তোজাম্মেল হোসেন একাডেমীর প্রধান শিক্ষক সালেহ আহম্মেদ বাচ্চু, মহালড্রীম আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক আব্দুর রব, গ্রিনভিউ স্কুলের প্রধান শিক্ষক শায়লা পারভিন প্রমুখ।
আরও পড়ুনঃ বগুড়ায় উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
প্রসঙ্গত, উপজেলার ২৮টি কিন্ডারগার্টেন স্কুলের পঞ্চম শ্রেণীর প্রায় চার শতাধিক শিক্ষার্থী এ মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহকারী সম্পাদক : মোঃ ছাব্বির হোসেন
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
নির্বাহী সম্পাদক : মেছবাহ উদ্দিন (01884-553490, 01911-206989)
বার্তা সম্পাদক : মোঃ বদিয়ার মুন্সী
মফাস্বল সম্পাদক: মাহবুবুর রহমান।
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ ৩৬০/১,২তলা ভিটিবির নিকটে,
ডি আইটি রোড রামপুরা ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.