গাবতলী সোনাকানিয়া হিজাবুন নূর বালিকা
দাখিল মাদ্রাসায় বিদায়ী সংবর্ধনা ও দোয়া
মাহফিলে সাবেক এমপি লালু।
মোজাফফর রহমান সিনিয়র রিপোর্টার।
বুধবার বগুড়ার গাবতলী মহিষাবানের সোনাকানিয়া হিজাবুন নূর বালিকা দাখিল মাদ্রাসায় বিদায়ী সংবর্ধনা ও দোয়াৎমাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতে অত্র মাদ্রাসার "বিজ্ঞান শাখা" উদ্বোধন শেষে
প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু।
এছাড়াও অত্র মাদ্রাসার "বিজ্ঞান শাখা" উদ্বোধন ও বিদায়ী শিক্ষক জাহাঙ্গীর আলম ও ময়নুল ইসলাম কে বিশেষ উপহার সামগ্রী এবং দাখিল পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
অত্র মাদ্রাসার সভাপতি মোশারফ হোসেন শাহিন এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহিষাবান ইউপির চেয়ারম্যান আব্দুল মজিদ মন্ডল।
স্বাগত বক্তব্য কেন অত্র মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল বাছেদ। আরো বক্তব্য রাখেন গাবতলী উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুর রহমান মজনু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজা উদ্দিন সুজা, অধ্যক্ষ আব্দুর রহিম, উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা নূর আলম, যুবদল নেতা ডিপ্লোমা কৃষিবিদ হাসানুর রহমান হাসান, রফিকুল ইসলাম নান্টু, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আব্দুর ছালাম, মানিক মিয়া, নুরুল ইসলাম, মোস্তাফিজার রহমান, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহতাছিন বিল্লা মুন সহ বিদায়ী শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ প্রমূখ।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহকারী সম্পাদক : মোঃ ছাব্বির হোসেন
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
নির্বাহী সম্পাদক : মেছবাহ উদ্দিন (01884-553490, 01911-206989)
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.