গাবতলীতে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট
উদ্বোধন করলেন সাবেক এমপি লালু
মোঃ রানা মিয়া
বগুড়া জেলা প্রতিনিধি।
২৬শে অক্টোবর-২৫ইং রবিবার বগুড়া গাবতলীর দূর্গাহাঁটা গড়েরবাড়ী মন্ডলপাড়া যুব সমাজের উদ্যোগে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট এর আনুষ্ঠানিক ভাবে ফিতা কেটে উদ্বোধন করেন প্রধান অতিথি বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু।
দূর্গাহাঁটা ইউপি সদস্য ও ৭নং ওয়ার্ড যুবদলের সভাপতি
সুজন আল মামুন এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাবতলী উপজেলা যুবদলের আহবায়ক আরিফুর রহমান মজনু, দূর্গাহাটা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ রব্বানী, বিএনপি নেতা আজিজুল হক বাঘা, দুর্গাহাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হান্নান, গাবতলী পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল লতিফ, গাবতলী উপজেলা স্বেচ্ছাসেবকদলে সদস্য সচিব সুজা উদ্দিন সুজা, উপজেলা যুবদলের সদস্য আবু বক্কর সিদ্দীক শাহীন, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোতাছিন বিল্লা মুন, স্থানীয় সমাজসেবক জাহিদুল ইসলাম জাহিদুল, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ গাবতলী উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক নাদিম মোস্তাক হাসান, দূর্গাহাঁটা ইউনিয়ন শাখার সভাপতি বাদশা মন্ডল, সাধারণ সম্পাদক ফজলুর রহমান পুটু, সাংগঠনিক সম্পাদক শাহাদিগার ইসলাম রকি, ছাত্রদল নেতা তৌহিদুর ইসলাম তৌহিদ, স্বেচ্ছাসেবক দল নেতা নিরব হাসান সহ বিএনপি ও অঙ্গদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রমূখ। খেলায় ব্লাড হান্ডার বনাম ইউক্লিস ইউনাইটেড দল অংশ নিলে টাইব্রেকারে ৩-২গোলে ইউক্লিস ইউনাইটেড ফুটবল দল বিজয়ী হন। শেষে প্রধান অতিথি সাবেক এমপি লালু বিজয়ী দলের অধিনায়কের হাতে পুরস্কার তুলে দেন।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহকারী সম্পাদক : মোঃ ছাব্বির হোসেন
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
নির্বাহী সম্পাদক : মেছবাহ উদ্দিন (01884-553490, 01911-206989)
বার্তা সম্পাদক : মোঃ বদিয়ার মুন্সী
মফাস্বল সম্পাদক: মাহবুবুর রহমান।
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ ৩৬০/১,২তলা ভিটিবির নিকটে,
ডি আইটি রোড রামপুরা ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.