ডেস্ক রিপোর্টঃ
ঈদুল আজহাকে সামনে রেখে গাবতলির গরু ও ছাগলের হাটে জমে উঠেছে বেচাকেনা। তবে এবারের হাটে নজর কেড়েছে এক ব্যতিক্রমধর্মী ছাগল, যার দাম হাঁকা হয়েছে ২ লাখ ৫০ হাজার টাকা!
আশ্চর্যের বিষয় হলো—এই ছাগলের নাম রাখা হয়েছে নাকি “ময়ূখ রঞ্জন ঘোষ”, কলকাতার মলম বিক্রেতা খ্যাত এক সাংবাদিকের নাম অনুসারে।
স্থানীয় ক্রেতাদের মধ্যে ব্যাপক কৌতূহল ছড়িয়েছে এই নাম ঘিরে। তবে বিক্রেতা বিষয়টি অস্বীকার করে জানান, “ভাই, আমি কোন নাম রাখি নাই। মানুষ এমনি এমনি বলে। আমি কিনছি বিক্রির জন্য, নাম রাখার সময় নাই।”
হাটে আরও দেখা গেছে, ছাগল তিনটির দাম যথাক্রমে ২ লাখ ৫০ হাজার, ২ লাখ ৫ হাজার এবং ২ লাখ ২০ হাজার টাকা পর্যন্ত হাঁকা হয়েছে। মাংস উৎপাদনের আনুমানিক ওজন ৮০ থেকে ১০০ কেজি পর্যন্ত হতে পারে বলেই দাবি করেছেন বিক্রেতা।
তিনি আরও বলেন, এই তিনটা হচ্ছে যমুনাবাড়ি জাতের ছাগল। খাবার হিসেবে গম, ছোলা, ভাত, চাউল, কাঠালের পাতা খাওয়ানো হয়।
তবে বিক্রেতার আশা, “লক্ষ্য করছি যদি ১.৬০ থেকে ১.৭০ লাখ পাই, তাহলে বিক্রি করব। বাকি আল্লাহর উপর।”
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহকারী সম্পাদক : মোঃ ছাব্বির হোসেন
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
নির্বাহী সম্পাদক : মেছবাহ উদ্দিন (01884-553490, 01911-206989)
বার্তা সম্পাদক : মোঃ বদিয়ার মুন্সী
মফাস্বল সম্পাদক: মাহবুবুর রহমান।
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ ৩৬০/১,২তলা ভিটিবির নিকটে,
ডি আইটি রোড রামপুরা ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.