মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি:
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি গ্রামে ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত হাসিব (৫০) গণপিটুনিতে নিহত হয়েছেন।
জানা গেছে, শনিবার (২৮ জুন) রাতে ওই শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রামবাসী ক্ষুব্ধ হয়ে হাসিবকে আটক করে বেদম মারধর করে। রাত ১১টার দিকে গুরুতর আহত অবস্থায় পুলিশ এসে তাকে হেফাজতে নেয়। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
আরও পড়ুনঃ সুলাইমান (আ.)-এর বিচার-ফয়সালার* *মধ্যে রয়েছে পুনর্বাসনভিত্তিক ন্যায়বিচার*
পুলিশ জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহকারী সম্পাদক : মোঃ ছাব্বির হোসেন
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
নির্বাহী সম্পাদক : মেছবাহ উদ্দিন (01884-553490, 01911-206989)
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.