গাইবান্ধায় প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, যুবক গ্রেপ্তার
আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্ট।
০১৭১৭৭৭৬৯৭২
২০ সেপ্টেম্বর,২০২৬
গাইবান্ধার সুন্দরগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে মো. হুমায়ুন কবির ডিউক (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
কিছুদিন আগে হুমায়ুন কবির ডিউক তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রীকে নিয়ে একটি কটূক্তি ও আপত্তিকর স্ট্যাটাস দেন। স্ট্যাটাসটি ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশের নজরদারিতে আসে। ঘটনা জানাজানি হওয়ার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। উপজেলার মজুমদারহাট ব্রিজসংলগ্ন নিজ কম্পিউটারের দোকান থেকে ডিউককে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত—মো. হুমায়ুন কবির ডিউক (২১) গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়নের পাঁচগাছী শান্তিরাম গ্রামের মো. বক্তার হোসেনের ছেলে।
ডিজিটাল মাধ্যমে আক্রমণাত্মক, মিথ্যা বা মানহানিকর তথ্য প্রকাশ করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অভিযোগে তার বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ২৫(১) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।
কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সেলিম রেজা রবিবার (২০ সেপ্টেম্বর) সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযুক্তের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হবে।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.