গাইবান্ধায় ডিবির অভিযানে ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক।
গাইবান্ধা জেলা প্রতিনিধি:
গাইবান্ধা সদর উপজেলার পলাশপাড়া এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট ও হেরোইনসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপার, গাইবান্ধার সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৯ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টা ৩৫ মিনিটে গাইবান্ধা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পলাশপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে পলাশপাড়ার বাসিন্দা মো. নুরুল ইসলামের ছেলে সুমন মিয়া (৩৩) ও মৃত চাঁন মিয়ার ছেলে মো. আরিফুল (৩২)কে আটক করা হয়।
পুলিশের দাবি, সুমন মিয়ার টিনশেড বসতবাড়ির দক্ষিণ দুয়ারী শয়নকক্ষ থেকে তাদের আটক করা হয়। এ সময় সুমন মিয়ার পরিহিত জিন্স প্যান্টের সামনের বাম পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো ৫১ পিস কথিত ইয়াবা ট্যাবলেট ও ১০ পুরিয়া কথিত হেরোইন উদ্ধার করা হয়। অপর আটক আরিফুলের পরিহিত গ্যাবার্ডিন প্যান্টের সামনের বাম পকেট থেকে ৫০ পিস কথিত ইয়াবা ট্যাবলেট ও ১০ পুরিয়া কথিত হেরোইন উদ্ধার করা হয়।
উদ্ধার করা মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় গাইবান্ধা সদর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.