মোঃ মিঠু মিয়া, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
জুলাই শহীদদের স্মরণে গাইবান্ধায় ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ নির্মাণ কাজ শুরু হয়েছে। বুধবার (৯ জুলাই) দুপুরে গাইবান্ধা পৌরপার্কের বিজয়স্তম্ভ চত্বরে এ নির্মাণ কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহম্মদ। উদ্বোধন শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।
আরও পড়ুনঃ রাষ্ট্র হিসেবে যে নেতা পাওয়া জনতার পাশেই রই
জানা যায়, গাইবান্ধা গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে স্মৃতিস্তম্ভটি নির্মিত হচ্ছে। উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, “জুলাইয়ের অকুতোভয় বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এই স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হচ্ছে।”
এসময় গাইবান্ধা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. হাসিনুর রহমান, উপবিভাগীয় প্রকৌশলী আব্দুস সাত্তারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহকারী সম্পাদক : মোঃ ছাব্বির হোসেন
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
নির্বাহী সম্পাদক : মেছবাহ উদ্দিন (01884-553490, 01911-206989)
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.