গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় নির্মাণাধীন এশিয়ার সর্ববৃহৎ রামমূর্তি অপসারণ, এর অর্থায়নের উৎস, সম্ভাব্য সাম্প্রদায়িক উত্তেজনা এবং জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়সমূহ তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সংবাদ সম্মেলনে বক্তারা দাবি করেন, উক্ত প্রকল্পের অর্থায়নের উৎস, উদ্দেশ্য ও সামগ্রিক কার্যক্রম স্বচ্ছভাবে তদন্ত করা প্রয়োজন। তারা বলেন, স্থানীয় জনগণের মধ্যে বিষয়টি নিয়ে নানা প্রশ্ন ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। এজন্য সংশ্লিষ্ট সরকারি সংস্থার মাধ্যমে নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম গাইবান্ধার সভাপতি মাওলানা আব্দুল বাসেত, ইমাম-উলামা পরিষদ গাইবান্ধার সভাপতি মুফতি মাহমুদুল হাসান, ইমাম-উলামা পরিষদের সেক্রেটারি মুফতি মানছুর রহমান খান, ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা মাওলানা ছাদেকুল ইসলাম, ইমাম-উলামা পরিষদ পলাশবাড়ীর সভাপতি, বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা মাওলানা শাহ আলম ফারাজী, বাংলাদেশ খেলাফত মজলিস সাদুল্লাপুর শাখার সভাপতি মাওলানা তসলিম উদ্দিনসহ স্থানীয় ওলামায়ে কেরাম ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জনমনে সৃষ্টি হওয়া উদ্বেগ দূর করতে এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। তারা শান্তিপূর্ণ ও আইনানুগ উপায়ে দাবি আদায়ের ওপর গুরুত্বারোপ করেন।
সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.