গাইবান্ধায় স্ত্রীর পরকীয়ার জেরে ক্ষোভে স্ট্রোক করে স্বামীর মৃত্যু, এলাকায় চাঞ্চল্য
আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার
০১৭১৭৭৭৬৯৭২
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় স্ত্রীর পরকীয়ার সম্পর্ক হাতেনাতে ধরা পড়ার খবর শুনে বাড়ি ফিরে স্ট্রোকে আক্রান্ত হয়ে আবুল কাশেম (হাফেজ) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের উত্তর সাহাবাজ ঠাকুরপাড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। এ নিয়ে পুরো এলাকায় গভীর শোকের পাশাপাশি চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহত আবুল কাশেম ওই গ্রামের মৃত ওছিমুদ্দির ছেলে। তিনি জীবিকার তাগিদে ঢাকায় অবস্থান করতেন।
স্থানীয়দের সূত্রে জানা যায়, নিহত আবুল কাশেমের স্ত্রী রোকসানা বেগমের সঙ্গে পার্শ্ববর্তী বামনডাঙ্গা ইউনিয়নের সাতগিরী গ্রামের আনোয়ার ড্রাইভারের দীর্ঘদিনের অবৈধ পরকীয়ার সম্পর্ক ছিল। এর ধারাবাহিকতায় গত বুধবার (২৮ অক্টোবর) রাত ১১টার পর আনোয়ার ড্রাইভার রোকসানা বেগমের বাড়িতে প্রবেশ করেন। পরে বাড়ির লোকজন ও স্থানীয়রা তাঁদের একই ঘরে আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে আটক করেন।
পারিবারিক ও স্থানীয় সূত্র জানায়, ঘটনার সময় ঢাকায় থাকা আবুল কাশেমকে বিষয়টি জানানো হলে তিনি রাতেই বাড়ির উদ্দেশে রওনা হন। বৃহস্পতিবার সকাল আটটার দিকে তিনি বাড়িতে পৌঁছান এবং স্ত্রীর সঙ্গে ওই ব্যক্তির অবৈধ সম্পর্ক ও আটকের বিষয়টি জানতে পারেন। বিষয়টি জানার পর প্রচণ্ড মানসিক আঘাত ও ক্ষোভে তিনি হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হন। তাৎক্ষণিকভাবে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং তিনি মারা যান।
এদিকে ঘটনার পর স্থানীয় বাসিন্দা, সুধীজন এবং সংশ্লিষ্ট ইউপি সদস্যদের উপস্থিতিতে একটি স্থানীয় বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে অভিযুক্ত আনোয়ার ড্রাইভারকে ৫০ হাজার টাকা জরিমানা করে বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মো. রানু মিয়ার জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে বক্তব্য জানতে সর্বানন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জহুরুল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.