গলাচিপায় আল-আকসা জামে মসজিদের সামনের সাঁকো থেকে পানিতে পড়ে তরুণের মৃত্যু
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: আনোয়ার হোসেন
পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ দড়ি-বাহেরচর এলাকায় এক মর্মান্তিক দুর্ঘটনায় এক তরুণের মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল আনুমানিক ৬:৩০টায় মোঃ ইউনুস মৃধার বাড়ির দরজায় অবস্থিত আল-আকসা জামে মসজিদের সামনের সাঁকো দিয়ে পার হওয়ার সময় ওই তরুণ পানিতে পড়ে নিখোঁজ হন।
খবর পেয়ে পটুয়াখালী জেলা ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। দীর্ঘ অনুসন্ধানের পর সকাল আনুমানিক ১১:৩০টায় তরুণকে উদ্ধার করা হলেও তিনি তখন মৃত ছিলেন।
নিহতের পরিচয় এবং দুর্ঘটনার বিস্তারিত কারণ জানার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.