গফরগাঁওযের দাখিল মাদ্রাসা শিক্ষক মনজুরুল ইসলাম শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
মকবুল হোসেন,
ময়মনসিংহ জেলা প্রতিনিধি
ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার যশরা ইউনিয়নের দৌলতপুর মধ্যপাড়া নিবাসী মরহুম মনিরুল ইসলাম হুজুরের বড় ছেলে উপজেলার গড়াবের পাঁচপাই দাখিল মাদ্রাসা সহকারী শিক্ষক মোঃ মনজুরুল ইসলাম বিএসসি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না হি রাজি।
আজ ১৮আগস্ট মঙ্গলবার বিকাল ৪ ঘটিকা হৃদরোগ আক্রান্ত হলে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার সময় তিনি আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে যান। মরহুমের মৃত্যুতে তাঁরপরিবার, এলাকাবাসী ও গফরগাঁও শিক্ষক সমাজ গভীরভাবে মর্মাহত ও শোকাহত।
আগামীকাল বুধবার সকাল ১০ ঘটিকা মরহুমের নিজ বাড়িতে জানাজা নামাজ অনুষ্ঠিত হইবে।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.