
বিদ্যুৎ চন্দ্র বর্মন, নিজস্ব প্রতিবেদক:
সিলেটের জকিগঞ্জ উপজেলার গণিপুর ছাহেব বাড়ীতে আগামী ২৯ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে সুলতানুল আউলিয়া, উল্কাযুল ফুকাহা, ওয়াল মুহাদ্দিসীন হযরত আল্লামা গণিপুরী ছাহেব কিবলাহ (রহ.)-এর ৫৩তম ঈসালে সাওয়াব মাহফিল। একই সঙ্গে এ দিন আয়োজন করা হয়েছে হাবিবিয়া হাফিজীয়া মাদ্রাসা ও এতিমখানার বাৎসরিক পাগড়ী বিতরণ অনুষ্ঠান।
আয়োজক সূত্রে জানা যায়, মাহফিল শুরু হবে দুপুর ২টা থেকে এবং চলবে রাত ১২টা পর্যন্ত। দিনব্যাপী এই ধর্মীয় ও শিক্ষামূলক অনুষ্ঠানে কুরআন-হাদিসভিত্তিক বয়ান, দোয়া-মুনাজাত এবং শিক্ষার্থীদের সম্মাননা পর্ব অনুষ্ঠিত হবে।
মাহফিলে সভাপতিত্ব করবেন হযরত মাওলানা ফজলুর রহমান চৌধুরী সাহেব (ছাহেব জাদায় শিঙ্গাইরকুড়ি)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হযরত মাওলানা মুশাহিদ আহমদ কামালী সাহেব, ইমাম ও খতিব, জকিগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জনাব মোঃ নুরুল হক, সাবেক বিচারপতি (যুক্তরাজ্য প্রবাসী)। এছাড়া রাত ৮টায় বিশেষ ওয়াজ করবেন হাফিজ ক্বারী রাহি রাহাত (গোলাপগঞ্জ, সিলেট)। আরও বয়ান রাখবেন হযরত মাওলানা আলী হোসেন সাহেব (শিক্ষক, থানাবাজার হাবিবিয়া হিফজুর কুরআন মাদরাসা) এবং হযরত মাওলানা কামরুল ইসলাম আল হোসাইনি (জাফলং)। পাশাপাশি নবীন ও প্রবীণ উলামায়ে কেরামগণও ওয়াজ ফরমাবেন বলে জানিয়েছেন আয়োজকরা।
অনুষ্ঠানের স্থান নির্ধারিত হয়েছে গণিপুর ছাহেব বাড়ী, জকিগঞ্জ, সিলেট। ধর্মপ্রাণ মুসল্লি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শুভানুধ্যায়ীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মাহফিলটি সফল হবে বলে আয়োজকদের আশা।
উক্ত ওয়াজ মাহফিলে সকলের উপস্থিতি ও দোয়া কামনা করেছেন মাদ্রাসা পরিচালনা কমিটির পক্ষে মোঃ শিহাব উদ্দিন, প্রধান শিক্ষক, হাবিবিয়া হাফিজীয়া মাদ্রাসা ও এতিমখানা।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহকারী সম্পাদক : মোঃ ছাব্বির হোসেন
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
নির্বাহী সম্পাদক : মেছবাহ উদ্দিন (01884-553490, 01911-206989)
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.