
মোঃ আবুল খায়ের + মনোহরগঞ্জ) কুমিল্লা সংবাদদাতা
গণভোটে হ্যাঁ এর পক্ষে প্রচারণার জন্য মনোহরগঞ্জে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সভাপতি সিআইপি মোহাম্মদ জসিম উদ্দিন।
সোমবার দুপুরে মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের কার্যালয়ে মতবিনিময় সভায় সিআইপি জসিম উদ্দিন বলেন
জুলাই সনদ বাস্তবায়নের জন্য সরকার ঘোষিত হ্যাঁ এর পক্ষে ভোট দিতে হবে। আগামীতে ক্ষমতায় এসে কেউ যেন ফ্যাসিস্ট, স্বৈরাচার হয়ে উঠতে না পারে সেজন্য আমাদেরকে হ্যাঁ পক্ষে ভোট দিতে হবে।
দুর্নীতি দমন, সন্ত্রাস, চাঁদাবাজ, দখলদার মুক্ত বাংলাদেশ গড়তে সবাই হ্যাঁ এর পক্ষে ভোট দেয়ার জন্য আহ্বান জানান জসিম উদ্দিন সিআইপি।
এসময় বক্তব্য রাখেন মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সহ সভাপতি মোস্তাফিজুর রহমান শামীম, নির্বাহী সদস্য আশেক এলাহী। মতবিনিময় সভায় উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহকারী সম্পাদক : মোঃ ছাব্বির হোসেন
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
নির্বাহী সম্পাদক : মেছবাহ উদ্দিন (01884-553490, 01911-206989)
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.