বরিশাল প্রতিনিধিঃ
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় গজারিয়া নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া দুই কিশোরী রাইসা (১২) ও জান্নাতের (১৩) লাশ উদ্ধার করা হয়েছে।
নিখোঁজের দুই দিন পর শুক্রবার সকালে উপজেলার জয়নগর ইউনিয়নের রহমানেরহাট সংলগ্ন গজারিয়া নদীতে তাদের লাশ ভেসে ওঠে। পরে নৌ-পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় লাশ দুটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার দুপুরে রাইসা ও জান্নাত দুই মামাতো–ফুফাতো বোন বাড়ির পাশের গজারিয়া নদীতে গোসলে নেমে নিখোঁজ হন।
নিখোঁজ কিশোরীরা মেহেন্দিগঞ্জ উপজেলার জয়নগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জেলে রফিকুল ইসলাম সরদারের মেয়ে রাইসা (১২) এবং ঢাকার গেন্ডারিয়া এলাকার রিক্সাচালক জসিম বেপারীর মেয়ে জান্নাত (১৩)।
আরও পড়ুনঃ দেশ ছেড়ে পলাতক নেতানিয়াহু :এএফপি
কালীগঞ্জ নৌ-পুলিশের ইনচার্জ মো. এনামুল হক জানান, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করা হয়েছে। নদীতে ডুবে নিখোঁজ হওয়া দুই কিশোরীর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি এবং তারা লাশ বাড়িতে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তার মতে, দুই তরুণী সাতার না জানায় এ দুর্ঘটনা ঘটেছে।
উল্লেখ্য, গত বুধবার দুপুরে গজারিয়া নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় দুই মামাতো–ফুফাতো বোন।
খবর পেয়ে বুধবার বিকেলে হিজলা ফায়ার স্টেশন ও বরিশালের ডুবুরি দলের দুটি ইউনিট উদ্ধার অভিযান শুরু করে। অভিযান চলে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত, কিন্তু কোন সন্ধান পাওয়া যায়নি। পরে শুক্রবার সকালে লাশ দুটি ভেসে ওঠে।
জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনির হোসেন হাওলাদার বলেন, “আজ সকাল ৮টার দিকে দুর্ঘটনাকবলিত এলাকায় গজারিয়া নদীতে স্থানীয়রা দুই কিশোরীর লাশ ভাসতে দেখে নৌ-পুলিশের সহযোগিতায় উদ্ধার করেন। পরে পরিবারের সদস্যরা এসে লাশ শনাক্ত করেন।”
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহকারী সম্পাদক : মোঃ ছাব্বির হোসেন
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
নির্বাহী সম্পাদক : মেছবাহ উদ্দিন (01884-553490, 01911-206989)
বার্তা সম্পাদক : মোঃ বদিয়ার মুন্সী
মফাস্বল সম্পাদক: মাহবুবুর রহমান।
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ ৩৬০/১,২তলা ভিটিবির নিকটে,
ডি আইটি রোড রামপুরা ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.