গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টয়লেটে ৬ মাসের অপরিণত নবজাতকের জন্ম, জীবিত অবস্থায় ঢাকায় রেফার।
মোঃ দুলাল সরকার গজারিয়ায় প্রতিনিধি
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টয়লেটে আবারও নবজাতককে ঘিরে চাঞ্চল্যকর ঘটনার খবর ছড়িয়ে পড়ে। তবে সরেজমিনে গিয়ে জানা যায়, এটি নবজাতক ফেলে দেওয়ার ঘটনা নয়; বরং হাসপাতালের টয়লেটেই এক গর্ভবতী নারীর অপরিণত সন্তান প্রসবের ঘটনা।
শনিবার (২৫ জুলাই) বিকেলে উপজেলার ভবেরচর ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকার প্রায় ৬ মাসের অন্তঃসত্ত্বা এক নারী পেটে তীব্র ব্যথা নিয়ে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। হাসপাতালের চিকিৎসক ও নার্সদের তত্ত্বাবধানে তিনি চিকিৎসাধীন ছিলেন।
সন্ধ্যার দিকে ওই নারী হাসপাতালের টয়লেটে গেলে সেখানেই হঠাৎ প্রসব বেদনা শুরু হয় এবং তিনি একটি অপরিণত নবজাতকের জন্ম দেন। তার চিৎকার শুনে চিকিৎসক ও নার্সরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। পরে হাসপাতালের পরিচ্ছন্নতা কর্মীদের সহায়তায় টয়লেট থেকে নবজাতকটিকে উদ্ধার করা হয়।
হাসপাতাল সূত্রে জানা যায়, রোগীর পরিচয় গোপন রাখার স্বার্থে বাবা-মায়ের নাম প্রকাশ করা হচ্ছে না। মাত্র ৬ মাস বয়সী অপরিণত নবজাতক হলেও উদ্ধার করার পর শিশুটির জীবনচিহ্ন পাওয়া যায়। তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসা ও নিবিড় পরিচর্যার (আইসিইউ/এনআইসিইউ) প্রয়োজন হওয়ায় তাকে ঢাকায় রেফার করা হয়েছে।
নবজাতকের বাবা মিয়া জানান, তার স্ত্রী দীর্ঘদিন ধরে শারীরিক জটিলতায় ভুগছিলেন এবং দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। শনিবার বিকেলে হঠাৎ পেটে ব্যথা শুরু হলে তাকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। পরে সন্ধ্যায় টয়লেটে এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।
তিনি আরও জানান, তিনি একজন প্রবাসফেরত ব্যক্তি এবং বর্তমানে সিএনজি চালিয়ে জীবিকা নির্বাহ করেন। তাদের আগে থেকেই দুই ছেলে রয়েছে। এই সন্তানটি স্বাভাবিকভাবে জন্ম নেওয়ার কথা থাকলেও অকাল প্রসবের কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক কর্মকর্তা ডা.নুসরাত আক্তার জানায়,রোগী আক্তার(৩০) ৫ মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় পেটে ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়।রোগীর পূর্বেই সমস্যা ছিল রক্তপাত হতো।সন্ধায় রোগীর প্রসাবের ব্যাগ হলে টয়লেটে গেলে সেখানেই কনসেপ্ট করে।বাচ্চাটির ওজন ওজন ৬০০ গ্রাম হবে।তার হার্টবিট কিছুটা আছে। সে জন্য উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠিয়ে দেই।
পরিচ্ছন্নতা কর্মী জানাই,ওনি ওনার সম্পূর্ণ হাত টয়লেটের পাইবের বিতরে প্রবেশ করিয়ে বাচ্চার গলার দিকে দুই আঙুল দিয়ে উঠিয়ে এনেছে টয়লেট থেকে। বাচ্চা অনেক ছোট এমনটি জানায় তিনি।
২৫/০৭/২৬ইং.
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.