মোঃ দুলাল সরকার,গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদী থেকে অজ্ঞাতনামা এক পুরুষের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে নৌপুলিশ। মঙ্গলবার (৩ জুন) দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলার গজারিয়া ইউনিয়নের চর রমজানবেগ গ্রাম সংলগ্ন মেঘনা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
গজারিয়া নৌপুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে মেঘনা নদীতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ ভেসে যেতে দেখে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ও কোস্ট গার্ড সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। শারীরিক অবয়ব দেখে ধারণা করা হচ্ছে তার বয়স ৫০ এর আশপাশে হতে পারে।
গজারিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ শরজিৎ কুমার ঘোষ বিষয়টি নিশ্চিত করে বলেন, এখনো পর্যন্ত লাশের পরিচয় শনাক্ত করা যায়নি। লাশটি ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহকারী সম্পাদক : মোঃ ছাব্বির হোসেন
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
নির্বাহী সম্পাদক : মেছবাহ উদ্দিন (01884-553490, 01911-206989)
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.