বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
Headline :
সন্ত্রাসীদের হামলায় ২৬ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে না ফেরার দেশে আজিবর কালিয়াকৈরে সিএনজি স্টেশনে কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ লাইন তীব্র গ্যাসের সংকটে চালকদের জনজীবন বিপর্যস্ত *সারাদেশে সাংবাদিক নির্যাতন-নিপীড়ন- ‘বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরাম’-এর হুঁশিয়ারি* *আইন-প্রশাসন ও সরকারের প্রতি অনুরোধ, অন্যথায় রাজপথে কঠোর আন্দোলনের ডাক* Hacked by CoupDeGrace গফরগাঁওযের দাখিল মাদ্রাসা শিক্ষক মনজুরুল ইসলাম শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। চাঁপাইনবাবগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান কালীগঞ্জে সরকারি প্রকল্পে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি কালীগঞ্জে জমকালো আয়োজনে সেন্ট মেরী’স গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের নতুন ভবনের উদ্বোধন । কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় ফ্রি চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

খুলনা মফস্বল প্রেসক্লাবে তেরখাদার জমি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন, হামলা-শ্লীলতাহানির অভিযোগ।

Update : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

মোঃ সাব্বির হোসেন নিউজ ডেস্ক।#

* তেরখাদা এলাকায় দীর্ঘদিনের জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে হামলা, মারপিট ও শ্লীলতাহানির অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।

গতকাল ১৮ এপ্রিল শনিবার বেলা ১২টায় খুলনা মফস্বল প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। লায়েক মোল্লার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন লোকমান মোল্লা। এসময় ভুক্তভোগী মধু মোল্লা ও লায়েক মোল্লা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, বিবাদীদের সঙ্গে দীর্ঘদিন ধরে পূর্ব শত্রুতা ও জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছে। এর জের ধরে গত ১৬ এপ্রিল বেলা সাড়ে ১২টার দিকে আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে লায়েক মোল্লার বসতবাড়িতে অনধিকার প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে।

অভিযোগে বলা হয়, এসময় লায়েক মোল্লার কন্যা মোসা. লাইজু প্রতিবাদ করলে আসামি আব্দুর রাজ্জাক মোল্লার হুকুমে রিয়াজ মোল্লা লোহার রড দিয়ে লাইজুর মাথায় আঘাত করে। এতে তার মাথার বাম পাশে রক্তাক্ত জখম হয়। এছাড়া কামরুল মোল্লা, নকশি বেগম ও লাকি বেগম মিলে লাইজুকে এলোপাতাড়ি মারপিট করলে তার শরীরের বিভিন্ন স্থানে নীলা-ফোলা জখম হয়।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, লাইজুকে উদ্ধার করতে গেলে ভাইপো মধু মোল্লাকেও আসামিরা মারপিট করে আহত করে। একপর্যায়ে লাইজুর পরনের কাপড় টানা-হেঁচড়া করে শ্লীলতাহানি ঘটানো হয় বলেও অভিযোগ করা হয়।

পরে স্থানীয় মজিবর মোল্লা, তানজিলা বেগম, মুরাদ মোল্লা, রুবেল মোল্লাসহ অন্যরা এগিয়ে এসে তাদের উদ্ধার করে। আহত লাইজুকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং মধু মোল্লাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে দাবি করা হয়, কবরস্থান নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদীদের সঙ্গে বিরোধ চলছে। এ ঘটনায় তেরখাদা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

এ বিষয়ে তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


More News Of This Category