( ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা )
পবিত্র রমজানকে সামনে রেখে খুলনা নগরীর বিভিন্ন বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম ও সরবরাহ পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছেন খুলনা সিটি কর্পোরেশনের কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
রোববার থেকে তিনি নগরীর গুরুত্বপূর্ণ কয়েকটি বাজার ঘুরে ব্যবসায়ীদের মূল্য তালিকা প্রদর্শন ও পণ্যের দাম যাচাই করেন।
পরিদর্শনকালে কেসিসি প্রশাসক নগরীর নিউমার্কেট কাঁচাবাজার ও বয়রা বাজারে যান।
এ সময় তিনি ব্যবসায়ীদের দোকানে মূল্য তালিকা প্রদর্শনের বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করেন এবং ভোক্তাদের সঙ্গে কথা বলে বাজার পরিস্থিতির খোঁজ নেন।
তিনি বলেন, অধিকাংশ ব্যবসায়ী দোকানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন করলেও এখনও কিছু ব্যবসায়ী এ নির্দেশনা মানছেন না। আবার কিছু দোকানে মালিকের অনুপস্থিতিও দেখা গেছে, যা সন্দেহজনক ইঙ্গিত বহন করে। এসব বিষয়ে ব্যবসায়ী সমিতির নেতাদের আরও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
নজরুল ইসলাম মঞ্জু বলেন, সাধারণ মানুষ যেন কোনো ধরনের ভোগান্তির শিকার না হন, সে বিষয়ে সরকার অত্যন্ত গুরুত্ব দিচ্ছে। সেই নির্দেশনার আলোকে নগরীতে বাজার তদারকি কার্যক্রম জোরদার করা হয়েছে। বিশেষ করে রমজানের শেষ দিকে এসে যাতে মানুষ নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য ন্যায্যমূল্যে কিনতে পারেন, সেটিই আমাদের লক্ষ্য।
তিনি আরও বলেন, ব্যবসায়ীদের পণ্যের ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যের মধ্যে সামঞ্জস্য বজায় রাখতে হবে এবং দাম সহনীয় পর্যায়ে রাখতে হবে। শুধু রমজান মাসেই নয়, সারা বছর যেন নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকে এবং পণ্যের মান ঠিক থাকে—সেদিকে সংশ্লিষ্ট সবাইকে সচেতন থাকতে হবে।
এ সময় ব্যবসায়ী সমিতির নেতারা ভোক্তাদের স্বার্থে বাজারে পণ্যের সঠিক মূল্য নিশ্চিত করতে সহযোগিতা করার আশ্বাস দেন বলেও জানান কেসিসি প্রশাসক।
পরিদর্শনকালে কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, নির্বাহী ম্যাজিস্ট্রেট কোহিনুর জাহান, নির্বাহী প্রকৌশলী শেখ মো. মাসুদ করিম, ভেটেরিনারি সার্জন ডা. পেরু গোপাল বিশ্বাস, বাজার সুপার শেখ শফিকুল হাসান দিদার, এস্টেট অফিসার গাজী সালাউদ্দিন ও সহকারী বাজার সুপার লিয়াকত হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহকারী সম্পাদক : মোঃ ছাব্বির হোসেন
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
নির্বাহী সম্পাদক : মেছবাহ উদ্দিন (01884-553490, 01911-206989)
বার্তা সম্পাদক : মোঃ বদিয়ার মুন্সী
মফাস্বল সম্পাদক: মাহবুবুর রহমান।
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ ৩৬০/১,২তলা ভিটিবির নিকটে,
ডি আইটি রোড রামপুরা ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.