স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম প্রতিনিধিঃ
বোয়ালখালী উপজেলার খায়ের মঞ্জিল দরবার শরিফ ওয়াকফ এস্টেট ৩ বছর জন্য ১১ সদস্য বিশিষ্ট পরিচালনা কমিটি গঠিত হয়েছে।
আজ ২৭ জুন শুক্রবার বাদে এশা খায়ের মঞ্জিল দরবার হল রুমে খায়ের মঞ্জিল দরবার শরিফ ওয়াকফ এস্টে পরিচালনা কমিটি গঠিত হয়।
এতে এলাকাবাসির ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ মোস্তফা কামাল মানিক, সহসভাপতি নির্বাচিত হয়েছেন শামছুল করিম লিটন, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন প্রফেসর শেফায়েত হোসেন, সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন কন্ডাক্টার, পর্যায়ক্রমে সদস্য নির্বাচিত হয়েছেন মোঃ আবুল হাশেম চৌধুরী, মোজাহেরুল ইসলাম, মোহাম্মদ ইউছুপ, জাহাঙ্গীর হোসেন, কাজী এয়াকুর ইসলাম, মোঃ সেলিম।
আরও পড়ুনঃ ইউরোপ-বাংলাদেশ ফেডারেশন অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বাংলাদেশ চ্যাপ্টারের উদ্বোধন
মৌলভী আবুল খায়ের ওয়াকফ এস্টেট ১২ ইসি নং-১৬০৭৫ মোতয়াল্লী।
গত ২৩ মে, ২০২৫ তফশীল ঘোষনা করা হয় ও নির্বাচন পরিচালনা জন্য কমিশনারের দায়িত্ব প্রাপ্ত হন মোঃ জাহাঙ্গীর আলম।
২৭ জুন শুক্রবার বাদে এশা নির্বাচন আয়োজন করেন নির্বাচন কমিশন। বহদ্দারপাড়া মৌলভী আবুল খায়ের ওয়াকফ এস্টেট পরিচালিত সকল সদস্য ও এলাকাবাসীর সরাসরি ভোটে ১১ সদস্য বিশিষ্ট গঠন করা হয়েছে।
নির্বাচন শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ গিয়াস উদ্দিন।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহকারী সম্পাদক : মোঃ ছাব্বির হোসেন
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
নির্বাহী সম্পাদক : মেছবাহ উদ্দিন (01884-553490, 01911-206989)
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.