বিশেষ প্রতিনিধিঃ
বিএনপি'র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, তারেক রহমানের দীর্ঘায়ু এবং দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দ্রুত রোগমুক্তি কামনায় উত্তরায় মোহাম্মদ ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
বুধবার বিকেলে উত্তরা ১১ নম্বর সেক্টরের কাঁচাবাজার এলাকায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক।
মোহাম্মদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আফাজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান।
আলোচনা সভায় আমিনুল হক বলেন, একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে স্বপ্ন দেখিয়েছিলেন এবং যে স্বপ্ন তিনি স্বল্প সময়ের ভিতরে করতে সক্ষম হয়েছিলেন।
আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা যতটুকু প্রত্যাশা করি, সেই স্বপ্নের বাস্তবায়ন আমরা পরিপূর্ণ ভাবে প্রতিষ্ঠিত করতে চাই তারেক রহমান ঘোষিত ৩১ দফার কথা উল্লেখ করে আমিনুল হক আরও বলেন, ৩১ দফার মধ্যে জনগণের কথা বলা আছে, দেশের কথা আছে।
সকল দলের কথা আছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা আছে - দেশ গড়ার কথা আছে। তাই আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ থাকি।
দোয়া মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান বলেন, অন্তবর্তী সরকারের কাছে আমাদের আহবান আগামী ডিসেম্বর এর ভিতরে নির্বাচন দিতে হবে। জনগণের ভোটের অধিকার পরিপূর্ণ প্রতিষ্ঠার মাধ্যমেই দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে।
এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন, মহিলা দলের সদস্য সচিব অ্যাডভোকেট রুনা লায়লা, উত্তরা পশ্চিম থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, সোলেমান হোসেন, কামাল পাশা,আনোয়ার হোসেন, সুমন চৌধুরী,বিমানবন্দর থানা বিএনপির সিনিয়র যুগ্ন দেলোয়ার হোসেন দেলু,৫১ নং বিএনপির সভাপতি আলফাজ ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সোহেল রানা সহ বিএনপি এবং মোহাম্মদ ফাউন্ডেশন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন
আলোচনা সভা শেষে জিয়া পরিবারের জন্য বিশেষ মোনাজাত করা হয় এবং তবারক বিতরণ করা হয়।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহকারী সম্পাদক : মোঃ ছাব্বির হোসেন
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
নির্বাহী সম্পাদক : মেছবাহ উদ্দিন (01884-553490, 01911-206989)
বার্তা সম্পাদক : মোঃ বদিয়ার মুন্সী
মফাস্বল সম্পাদক: মাহবুবুর রহমান।
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ ৩৬০/১,২তলা ভিটিবির নিকটে,
ডি আইটি রোড রামপুরা ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.