খাগড়াছড়িতে হোটেলে অভিযান: ৫০ পিস ইয়াবাসহ দুই যুবক কারাগারে
আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি :
খাগড়াছড়ি শহরের মহাজনপাড়া সংলগ্ন একটি হোটেলে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ আটক দুই যুবককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার (১২ আগস্ট) খাগড়াছড়ি চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
আটকরা হলেন—খাগড়াছড়ি সদর উপজেলার সবুজবাগ এলাকার আবু তাহেরের ছেলে আব্দুল আল মামুন (২০) এবং একই এলাকার মৃত আবুল কাশেমের ছেলে শাহ আলম প্রকাশ চোর ফয়সল (২৬)।
পুলিশ সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর ১টা ৪০ মিনিটের দিকে খাগড়াছড়ি জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল মহাজনপাড়া সংলগ্ন খাগড়াছড়ি গেস্ট হাউস হোটেলে অভিযান চালায়। এ সময় হোটেলের ৪০২ নম্বর কক্ষে অবস্থানরত ওই দুই যুবকের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পরে ইয়াবাসহ তাদের আটক করে ডিবি পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয় এবং মঙ্গলবারই আদালতে হাজির করা হয়।
আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশের দাবি, আটক দুই যুবক দীর্ঘদিন ধরে খাগড়াছড়ি শহরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তাদের বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতার বিষয়ে আরও তথ্য যাচাই করা হচ্ছে।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.