"কেউ জানতে চায় না"
কলমে / সাংবাদিক এম বাদল খন্দকার।
কেউ জানতে চায় না কতটা ক্লান্ত আমি,
অথচ সবাই ভাবে শান্তিতে আছি আমি!
হাসি মুখে ঘুরে বেড়াই, সবার সামনে ভালো,
ভেতরে ভেতরে পুড়ে যাই, কেউ দেখে না আলো।
রাতের আঁধারে যখন সবাই ঘুমিয়ে পড়ে,
আমার চোখের জল তখন নীরবে ঝরে।
কত কথা জমে আছে, বলার মানুষ নাই,
কষ্টগুলো বুকের ভেতর চাপা দিয়ে যাই।
সবাই ভাবে আমি নাকি সুখে আছি বেশ,
কেউ জানে না আমার ভেতরটা হয়ে গেছে শেষ।
সবার দুঃখ শুনি আমি, সবার পাশে থাকি,
নিজের কষ্টের সময়, আমি একাই কাঁদি।
ফোনটা হাতে নিয়ে ভাবি, কাকে বলবো আজ,
সবাই ব্যস্ত নিজের নিয়ে, কার আছে এত কাজ!
তবুও আমি হাসি, তবুও আমি চলি,
ক্লান্ত মনটাকে নিজেই সাহস দিয়ে বলি —
একদিন সব ঠিক হবে, একদিন ভোর আসবে,
সেদিন হয়তো কেউ একজন আমার খবর নেবে।
কেউ জানতে চায় না কতটা ক্লান্ত আমি,
অথচ সবাই ভাবে শান্তিতে আছি আমি!
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.