কৃষক কার্ড’ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ
এমপি মিলন
মোঃ আলমগীর মোল্লা
দেশের কৃষকদের জীবনমান উন্নয়ন ও কৃষি খাতকে শক্তিশালী করতে সরকারের ‘কৃষক কার্ড’ কর্মসূচির আওতায় গাজীপুরের কালীগঞ্জে কৃষক কার্ড বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল ৩টায় নাগরী ইউনিয়নের ক্লাব রিসোর্টে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়ার সভাপতিত্বে ও কালীগঞ্জের ইউএনও এটিএম কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর-৫ আসনের এমপি আলহাজ্ব এ কে এম ফজলুল হক মিলন।
বিশেষ অতিথি ছিলেন গাজীপুর-১ আসনের এমপি মো. মজিবুর রহমান, গাজীপুর-৩ আসনের এমপি এস এম রফিকুল ইসলাম বাচ্চু ও জেলা পরিষদের প্রশাসক ড. চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী।
এমপি মিলন বলেন, কৃষক দেশের অর্থনীতি ও খাদ্য নিরাপত্তার মূল ভিত্তি। কৃষকের উন্নয়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। ‘কৃষক কার্ড’ তারই একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। কৃষক যেন হয়রানি ছাড়াই সরকারি সেবা পান, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল হতে হবে।
জেলা প্রশাসক বলেন, কৃষক কার্ডের মাধ্যমে সরকারি সুযোগ-সুবিধা আরও সহজে কৃষকের কাছে পৌঁছাবে।
ইউএনও এটিএম কামরুল ইসলাম
বলেন, কৃষকদের সেবা নিশ্চিতে উপজেলা প্রশাসন আন্তরিকভাবে কাজ করবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, কৃষি সম্প্রসারণের উপপরিচালক ড. মো. আবদুল্লাহ-আল ফারুক, অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল রানা, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক শাহ্ রিয়াজুল হান্নান, উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির মাস্টার, সদস্য সচিব এর খালেকুজ্জামান বাবলু ও উপজেলা কৃষি কর্মকর্তা হাসিবুল হাসান।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক, গনমাধ্যমে কর্মী,নেতৃবৃন্দ ও কৃষকরা উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.