কুড়িগ্রাম সদরে ৮ বোতল ইস্কাফসহ ১ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার।
০১৭১৭৭৭৬৯৭২
আজ ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাত আনুমানিক ০০:২৫ ঘটিকায় কুড়িগ্রাম থানা পুলিশের একটি চৌকস টিম কুড়িগ্রাম থানাধীন পৌরসভার ৬ নং ওয়ার্ড ভেলাকোপা হানাগরের মাথা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা কুড়িগ্রাম সদর টাপু ভেলাকোপা এলাকার মাদক কারবারি মোণ মনসুর আলী (৩৬) কে ৮ বোতল ইস্কাফ সহ হাতেনাতে গ্রেফতার করে।
কুড়িগ্রাম থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, কুড়িগ্রাম পৌরসভার ৬ নং ওয়ার্ড ভেলাকোপা হানাগরের মাথা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে কুড়িগ্রাম থানা পুলিশ একজন মাদক কারবারিকে ৮ বোতল ইস্কাফ সহ হাতেনাতে গ্রেফতার করেছে। উক্ত বিষয়ে কুড়িগ্রাম থানায় গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে । কুড়িগ্রাম থানাকে মাদক মুক্ত করতে আমরা বদ্ধপরিকর। এধরনের অভিযান আমরা অব্যাহত রাখব।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.