কুড়িগ্রামে পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল ৫ বছরের শিশুর।
লালমনিরহাট জেলা প্রতিনিধি
রওশন বাবু ০১৭২ ৫ ১৯২ ৪২৪
, ২৫ জুন, ২০২৬
কুড়িগ্রাম সদর উপজেলায় পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে হামীম (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের গোপালের খামার (দোলারপাড়) গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত হামীম ওই গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরের দিকে বাড়ির পাশের একটি পুকুরে সমবয়সী বন্ধুদের সঙ্গে গোসল করতে যায় হামীম। গোসল শেষে অন্য শিশুরা বাড়িতে ফিরে এলেও হামীম ফিরে আসেনি। এতে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে তাকে চারপাশে খুঁজতে শুরু করেন।
খোঁজাখুঁজির একপর্যায়ে স্থানীয় লোকজন পুকুরের পানিতে শিশুটিকে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। তবে ততক্ষণে শিশুটি মৃত্যুর কোলে ঢলে পড়ে।
এ বিষয়ে কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, “ঘটনাটি সম্পর্কে এখনো কেউ পুলিশকে অবহিত করেনি। তবে বিষয়টি আমরা খোঁজ নিয়ে দেখছি।”
শিশুটির এমন আকস্মিক ও অসতর্ক মৃত্যুতে পরিবার এবং গোটা এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.