কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এক ঝটিকা অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ ৪ জন জুয়াড়িকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ।
আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্ট।
০১৭১৭৭৭৬৯৭২
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ২টার দিকে সদর ইউনিয়নের বাগভান্ডার বিজিবি ক্যাম্প সংলগ্ন একটি সুপারি বাগান থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— বাগভান্ডার এলাকার মোঃ ময়নাল হক (৬৫), মোঃ মাসুম হোসেন (৪৪), মোঃ নজরুল ইসলাম (৪১) এবং খামার পত্রনবীশ এলাকার মোঃ গাজীউর রহমান (৪৭)।
বিষয়টি নিশ্চিত করে ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন,
গ্রেফতারকৃত ও পলাতকদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ
আইন-২০২৬’ অনুযায়ী মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.