কুড়িগ্রামের ফুলবাড়ীতে ডিবি পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ ২ জন মাদক কারবারি গ্রেফতার
আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার
০১৭১৭৭৭৬৯৭২
কুড়িগ্রাম, ৫ নভেম্বর ২০২৬
কুড়িগ্রাম জেলা পুলিশ নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় আজ ৫ নভেম্বর ২০২৬ খ্রি. সন্ধ্যা আনুমানিক ১৭:৩০ ঘটিকায় ফুলবাড়ী থানা এলাকায় ডিবি পুলিশের একটি চৌকস দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ফুলবাড়ী থানাধীন চন্দ্রখানা মাঠেরপাড় গ্রামে গ্রেফতারকত মাদক কারবারির নিজ বসতবাড়ির আঙিনায় অবস্থিত একটি টিনশেড ঘরের ভেতর থেকে ৪০০ (চারশত) পিস ইয়াবাসহ ২ জন মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করে ডিবি পুলিশের একটি চৌকস টিম । গ্রেফতারকৃতরা হলেন— মোঃ রাহিমুল হক রানা (২৬), পিতা—মোঃ আবুল হোসেন এবং মোঃ আমিনুল ইসলাম (৩০), পিতা—মৃত সাজু মিয়া। উভয়ের সাং—চন্দ্রখানা মাঠেরপাড়, থানা—ফুলবাড়ী, জেলা—কুড়িগ্রাম।
কুড়িগ্রাম জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এর অফিসার ইনচার্জ মোঃ রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় আজ ফুলবাড়ী থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৪০০ (চারশত) পিস ইয়াবাসহ ২ জন মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে ডিবি পুলিশের একটি চৌকস দল। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে জেলা পুলিশের আইনি কার্যক্রম অব্যাহত আছে।আমরা সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করি।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.