কুরবানির ঈদ ঘিরে মোহনগঞ্জে ‘বুচারদের’ বিশেষ প্রশিক্ষণ
মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র সাংবাদিক
নেত্রকোণা জেলা প্রতিনিধি
কুরবানির ঈদকে সামনে রেখে নেত্রকোণার মোহনগঞ্জে মাংস প্রক্রিয়াকারীদের (বুচার) দক্ষতা বৃদ্ধি ও স্বাস্থ্যসম্মত মাংস প্রক্রিয়াকরণ নিশ্চিত করতে দিনব্যাপী এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৯ এপ্রিল) দিনব্যাপী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে ওই কার্যালয়ের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত অর্ধশতাধিক মাংস প্রক্রিয়াকারী (বুচার) অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে কুরবানির পশু জবাইয়ের সঠিক পদ্ধতি, স্বাস্থ্যবিধি মেনে মাংস সংরক্ষণ, জীবাণুমুক্ত পরিবেশ বজায় রাখা এবং ভোক্তা নিরাপত্তা নিশ্চিতকরণসহ গুরুত্বপূর্ণ নানা বিষয়ে হাতে-কলমে দিকনির্দেশনা দেওয়া হয়।
প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আব্দুর রহিম মিয়া, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. আল-আমিন খান এবং উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. সুজন রানা।
বক্তারা বলেন, কুরবানির সময় অপরিকল্পিত ও অস্বাস্থ্যকরভাবে মাংস প্রক্রিয়াকরণ জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে বুচারদের সচেতন ও দক্ষ করে তোলা সম্ভব হলে নিরাপদ মাংস সরবরাহ নিশ্চিত করা যাবে।
স্থানীয়রা মনে করছেন, এ উদ্যোগ কুরবানির ঈদে স্বাস্থ্যসম্মত মাংস সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি জনসচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহকারী সম্পাদক : মোঃ ছাব্বির হোসেন
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
নির্বাহী সম্পাদক : মেছবাহ উদ্দিন (01884-553490, 01911-206989)
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.