বিশেষ প্রতিনিধি কামরুল ইসলাম
পবিত্র মাহে রমজান উপলক্ষে কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কুতুবদিয়া পাড়া ৩নং ওয়ার্ডে স্থানীয় তরুণ ও বন্ধুদের উদ্যোগে এক আন্তরিক ইফতার আয়োজন সম্পন্ন হয়েছে।
আলহামদুলিল্লাহ, এলাকার বন্ধু-বান্ধব ও তরুণ সমাজ সম্মিলিতভাবে এই ইফতার মাহফিলের আয়োজন করেন। এতে কুতুবদিয়া পাড়ার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, কিশোর ও যুবসমাজ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সবাই একসাথে বসে ইফতার করার মাধ্যমে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সৌহার্দ্যের এক মনোরম পরিবেশ সৃষ্টি হয়।
ইফতার শেষে দেশ, জাতি ও এলাকার শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। আয়োজকরা জানান, সমাজে ভ্রাতৃত্ববোধ ও ঐক্য আরও জোরদার করার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও ধর্মীয় কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা থাকবে।
আয়োজকরা সকলের কাছে দোয়া কামনা করেন, যেন মহান আল্লাহ তাআলা তাদের এই ছোট্ট উদ্যোগ কবুল করেন এবং সবাইকে ভালো কাজ করার তৌফিক দান করেন।
সবাই দোয়া করবেন। ইনশাআল্লাহ।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহকারী সম্পাদক : মোঃ ছাব্বির হোসেন
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
নির্বাহী সম্পাদক : মেছবাহ উদ্দিন (01884-553490, 01911-206989)
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.